বসতঘর দখলে নিয়ে দুই সন্তানসহ গৃহবধূকে উচ্ছেদ, অন্যের বাড়িতে আশ্রয়

কুলসুম বেগম আরও বলেন, বিষয়টির সমাধান চাইলে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা কারণে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এ পরিস্থিতিতে তিনি ও তার সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে কুলসুম বেগম এশিয়া পোস্টকে বলেন, স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটছে আমার। এ অবস্থায় আমাকে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেয়। এখন নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভাবছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও সহযোগিতা চাই।
বর্তমানে কোথায় আছেন জানতে চাইলে তিনি জানান, একই বাড়িতে নজরুল ইসলামের একটি পাক ঘরে দুই সন্তানকে নিয়ে থাকছি। সন্তানদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি।
তিনি জানান, তার দুই সন্তানের মধ্যে মেয়ে খেড়িহর উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। আর ছেলে পাশের গ্রাম মনোহরপুর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পড়ে।
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহাব উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, আমি এখন গাড়িতে আছি, এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।

