শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মিরপুর ১ এ গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতের প্রায় ২ হাজার দোকান

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
মিরপুর ১ এ গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতের প্রায় ২ হাজার দোকান

এর আগে, সেপ্টেম্বরের শেষ দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে মিরপুর-১০ নম্বরের সড়কের ফুটপাত দখলমুক্ত করে ডিএনসিসি।

সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর-১ গোল চত্বর এলাকায় প্রথম দফার এই অভিযান শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ফুটপাত থেকে প্রায় দুই হাজার দোকান সরানো হয়েছে। অভিযানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় ওই এলাকায় ফের অভিযান চালানো হবে।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর-১ গোল চত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু হবে। সকালের মতো ওই সময়েও শফিকুল ইসলাম উপস্থিত থেকে ফুটপাতের অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...