রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

ইউএনওর সহযোগিতায় ২ সন্তানসহ নিজ ঘরে ফিরলেন গৃহবধূ কুলসুম

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম
ইউএনওর সহযোগিতায় ২ সন্তানসহ নিজ ঘরে ফিরলেন গৃহবধূ কুলসুম

এ বিষয়ে ইউএনও মনিরা খাতুন এশিয়া পোস্টকে বলেন, গৃহবধূ কুলসুম বেগম এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন। প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দিই। কিন্তু সমাধান হয়নি। যখন খবর পেলাম যে তিনি সন্তানসহ অন্যের রান্নাঘরে থাকছেন, দ্রুত তাকে ও তার অভিযুক্ত ভাসুরকে আমার কার্যালয়ে ডেকে পাঠাই। শুনানির পর গৃহবধূ ও তার সন্তানদের নিজঘরে থাকার সিদ্ধান্ত বাস্তবায়ন করি। এ বিষয়ে দুপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযুক্ত ভাসুর তার ভুল বুঝতে পেরেছেন।

ইউএনও আরও বলেন, যতটুকু জেনেছি তাদের সম্পত্তি ও পারিবারিক বিরোধ রয়েছে। জমির কাগজপত্র দেখে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে বিষয়টি সমাধানের জন্য চেয়ারম্যান ও সদস্যদের বলা হয়েছে। যত দিন এ বিষয়ে সমাধান না হবে, তত দিন গৃহবধূ ও তার সন্তানদের ঘর থেকে উচ্ছেদ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদি এ ধরনের কোনো কাজ পুনরায় হয়ম তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে ওই লিখিত অভিযোগ দেন কুলসুম বেগম। অভিযোগে তিনি বলেন, কুলসুম বেগম শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের সামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী প্রয়াত আলা উদ্দিন জীবদ্দশায় ব্যবসা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে তার স্বামীর মৃত্যুর পর সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...