শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লালমনিরহাটের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনিসাড়ে ৪ মাসের জন্য খুলছে সেন্টমার্টিন, বাধা নেই রাতযাপনেলালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরপাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেইএবার মক্কা জোটে যোগ দিতে পারে ইরান!মধ্যরাত থেকে কার্যকর জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞাদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেলাওয়ার হোসেনমোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যুমুমিনুলের বদলে অমিত, সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশেরবান্দরবানে ১৮ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৪৪ শিক্ষার্থী
বিজ্ঞাপন

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় ছুরিকাঘাত ও গুলি: চিকিৎসাধীন যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম
চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় ছুরিকাঘাত ও গুলি: চিকিৎসাধীন যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও যুবদল নেতার অনুসারীদের সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাত ও গুলিতে আহত আবু ইউসুফ ওরফে জীবন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, মঙ্গলবার রাতে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জীবনকে হাসপাতালে আনা হয়। পরে বুধবার তাঁর ডান পায়ে অস্ত্রোপচার করে তা কেটে ফেলতে হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...