শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম
খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য। তাঁরা বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত।

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। আগামী শনিবার ১১-দলীয় ঐক্যের উদ্যোগে ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত। আমরা আন্দোলন করছি, পরবর্তী সিদ্ধান্ত জনগণই নেবে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...