‘মামলা করে দেন,’ খালের পাড় কাটা দেখে ক্ষুব্ধ এমপির এসিল্যান্ডকে ফোন

সরোয়ার আলমগীর বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে মামলা করে দেন, শাস্তি দিয়ে দেন। এতে আর কেউ এমন কাজ করার সাহস পাবে না। মানুষের বাড়িঘরের ভিটার মাটি পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হচ্ছে—এত বড় সাহস!’
স্থানীয় সূত্রে জানা গেছে, সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাঙাপুল গ্রামের হামিদ মেম্বারবাড়ির সামনে ফণী খালের পাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। স্থানীয় মালেক মেম্বার ও রুবেলসহ কয়েকজন এ কাজে জড়িত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দিন-রাত জিপে করে খালের পাড়ের মাটি কেটে বিভিন্ন কৃষিজমি ও বসতভিটা ভরাটের কাজে বিক্রি করা হচ্ছে। এতে খালের পাড় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝুঁকিতে পড়েছে তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে পাড় কাটা অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে খালের ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হতে পারে।
সারাদেশ থেকে আরও পড়ুন

