রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

মেহেরপুরে ১০ মাসে সড়কে নিহত অন্তত ২৫, আছে শিশুরাও

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম
মেহেরপুরে ১০ মাসে সড়কে নিহত অন্তত ২৫, আছে শিশুরাও

জুন মাসেও থামেনি মৃত্যুর মিছিল। ৪ জুন মেহেরপুরের ওলিনগর এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে নিহত হয় আরিফুল ইসলাম (৩২), আকবর আলী (১০) ও আফরিন (৪)। এ ঘটনায় আরও দুজন আহত হয়। একই দিন মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় অবৈধ যান আলগামন উল্টে নাজিম উদ্দিন (৬৫) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হন আরও চারজন। জানা যায়, দ্রুতগতির আলগামনটি একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

৮ জুলাই গাংনীতে গরু বোঝাই লাটাহাম্বা উল্টে উজ্জ্বল (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১১ জন গরু ব্যবসায়ী। ২ আগস্ট গাংনী উপজেলার রামনগরে লেগুনার নিচে চাপা পড়ে আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ৪ আগস্ট মটমুড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জাহানারা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা।

সেপ্টেম্বরেও সড়কে প্রাণ হারায় শিশুরা। ১৩ সেপ্টেম্বর মুজিবনগর উপজেলার মহাজনপুরে ইজিবাইকের ধাক্কায় জান্নাতুল খাতুন (৭) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়। একই দিন মানিকনগর গ্রামের ডিএস আমেনিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাবিল (১২) মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। পরে পেছন থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অক্টোবরেও থামেনি প্রাণহানি। ১২ অক্টোবর মেহেরপুর সদর উপজেলায় ফাহিম (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী বাসের চাপায় নিহত হয়। পরদিন ১৩ অক্টোবর সকালে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর ছাতিয়ান এলাকায় ক্রাউন পরিবহনের বাসের চাপায় আব্দুস শুকুর নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, আরও তিন শিশুসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪৯ জন। তবে এসব ঘটনার সবগুলোর পূর্ণাঙ্গ বিবরণ ও সরকারি নথি পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকা অনেক দুর্ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত না হওয়ায় সামগ্রিক চিত্র নিরূপণ আরও কঠিন হয়ে পড়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...