কুড়িগ্রামে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলছিল নাঈম ও আব্দুল্লাহ। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে ভাসমান দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

