রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের স্থান বিএনপিতে হবে না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের স্থান বিএনপিতে হবে না: মির্জা আব্বাস

কোনো রাজনৈতিক শক্তি না পেয়ে যারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি বলেছেন, আওয়ামী লীগের দোসর বা শত্রুপক্ষের মিত্রদের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে কোনো জায়গা হবে না। দলের ভেতরে থেকে কেউ যদি তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় অঞ্চলের অন্তর্গত শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা রাজনীতি করুন। কিন্তু অপকর্ম করলে বিএনপি নেতাকর্মীরা তা হাত গুটিয়ে বসে দেখবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...