মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চার নেতা স্মরণে অনুষ্ঠান করতে দেয়নি পুলিশবড়দিন উপলক্ষে দুই কোটি টাকার অনুদান চাওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটিইসরায়েলকে আর টাকা দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলারমাকে হত্যার দু’মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলেমিরপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া বন্ধ হলেও কাটেনি আতঙ্কস্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে: ড. কামালচাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানাগণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনেরএমপি আমির হামজার সম্পদের হিসাব নিয়ে অসংগতির অভিযোগ, ইসিতে তদন্তের আবেদননাসীরুদ্দীনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান
বিজ্ঞাপন

সিরিজ জিতেও ভারতকে সতর্ক করলেন গম্ভীর

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
সিরিজ জিতেও ভারতকে সতর্ক করলেন গম্ভীর

সিরিজের শেষ দুই ম্যাচে জিততে না পারলেও খেলোয়াড়দের মাথা উঁচু করে দেশে ফেরার বার্তা দিয়েছেন গম্ভীর। তাঁর মতে, সফরের শুরুতে টি-টোয়েন্টি দল যে ভিত্তি তৈরি করেছে, এখন ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব সেটিকে এগিয়ে নেওয়া।

এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘তোমরা মাথা উঁচু করেই ফিরতে পারো। শেষ দুই ম্যাচও আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু কখনো কখনো এমনটা হয়। আমার মনে হয়েছে, তোমরা পুরো সফরের জন্য ভালো একটা ভিত তৈরি করে দিয়েছ। সিরিজ শুরুর আগে আমি বলেছিলাম, সফরের শুরুটা ভালো করার দায়িত্ব তোমাদের। এখন ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব, তোমরা যেখান থেকে শেষ করেছ, সেখান থেকেই এগিয়ে যাওয়া।’

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় ভারতের টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা তুলনামূলক কম থাকবে। আগামী ২২ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। তার আগে এক মাসের বিরতি পাচ্ছেন খেলোয়াড়েরা। এই সময়ে ফিটনেস ধরে রাখা ও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর।

গম্ভীর বলেন, ‘আমরা জানি, পর্যাপ্ত টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সুযোগ পাই না। এখন আমাদের এক মাসের বিরতি আছে। তাই নিজেদের ফিট রাখবে এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে।’

শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতীয় দলকে আরও সতর্ক থাকতে বলেছেন গম্ভীর। কোনো প্রতিপক্ষকে ছোট করে না দেখা এবং দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি, ‘আমরা কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নিতে পারি না। দল হিসেবে আমাদের ক্রমাগত উন্নতি করতে হবে, দল হিসেবে ভাবতে হবে এবং দল হিসেবেই খেলতে হবে।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...