মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিতদলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতারনভেম্বরের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস১৩ বছর ধরে প্রবাসে আয়ের সর্বস্ব হারিয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা, ন্যায়বিচার দাবিসচিবালয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখার নির্দেশসাভারে শ্রমিক বিক্ষোভে পুলিশের চার মামলা, আটক ১৪পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগনেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলোবাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়ালনারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন

চার নেতা স্মরণে অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
চার নেতা স্মরণে অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ

তিনি আরও বলেন, ‘দুপুরের দিকেই পুলিশে এসে বলে প্রোগ্রাম বন্ধ রাখে। অপ্রীতিকর কিছু হতে পারে। সেখানে পুলিশও মোতায়েন ছিল। নিরাপত্তা দেওয়ার কথা যদিও পুলিশেরই। তারাই যখন বললো তখন স্থগিত করতে হলো।’

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিরাপত্তার কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের পরামর্শ দিয়েছেন। আমাদের কাছে গোপন তথ্য ছিল। নিরাপত্তার বিষয়টি আমরা তাদের জানিয়েছি। তারাই অনুষ্ঠানটি স্থগিত করেছেন।’

ছবি: বিবিসি বাংলা থেকে নেওয়া
ছবি: বিবিসি বাংলা থেকে নেওয়া

প্রসঙ্গত, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যখন কারাগারে বন্দি ছিলেন, তখন মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম হন এবং তাজউদ্দীন আহমদকে করা হয় প্রধানমন্ত্রী। মনসুর আলী ছিলেন প্রবাসী সরকারের অর্থমন্ত্রী ও এ এইচ এম কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর আওয়ামী লীগের নেতৃত্ব যখন দিশেহারা, সে সময় দলের গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল। প্রায় আড়াই মাস পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...