নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলোর আসনসংখ্যা ১৯। এর মধ্যে জয়েন্ট লিস্টের ১১টি এবং রা’আমের আটটি আসন রয়েছে।
বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে বিকল্প সরকার গঠনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। ইসরায়েলের আরব নাগরিকদের বিভিন্ন সমস্যা এবং সমতা ও শান্তিভিত্তিক রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।
এদিকে, বুধ ও বৃহস্পতিবার নেসেটে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে পরামর্শ করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এরপর তিনি সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য একজন আইনপ্রণেতাকে মনোনীত করবেন।
বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট আরব আইনপ্রণেতাদের সমর্থন পেলে সরকার গঠনের জন্য সবচেয়ে বেশি সুপারিশ পেতে পারেন।

