মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগবি. এন. খান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ হিন্দু পরিবারেরসৌরবিদ্যুৎ উৎপাদনে দেশসেরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়আইসিসির বিশেষ দায়িত্বে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেলনাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা এশিয়ার এক দেশেরব্যানার-তোরণ নয়, প্রধানমন্ত্রীকে বরণে রং-তুলিতে বদলে যাচ্ছে খুলনাপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর হস্তক্ষেপে নতুন ভবন পেল পাহাড়ি স্কুলভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলারভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালীএবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে
বিজ্ঞাপন

সাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবি

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
সাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবি

কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সংস্করণের এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। দলে আছেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলীও।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপের এবারের আসর। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে। এরই মধ্যে ম্যাচের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডের অন্যতম আলোচিত নাম সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ব্যাটারকে এবার ‘এ’ দলের প্রাথমিক তালিকায় রেখেছেন নির্বাচকেরা। তার সঙ্গে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব।

ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার পাশাপাশি তরুণদেরও রাখা হয়েছে। নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও ইয়াসির আলী চৌধুরীর সঙ্গে রয়েছেন পারভেজ হোসেন ইমন ও জাকির হাসান। জায়গা পেয়েছেন ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর ও সামিউন বশির রাতুলও।

অলরাউন্ডারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফের পাশাপাশি আছেন এস এম মেহেরব। বোলিং বিভাগে সুযোগ পেয়েছেন বাহাতি স্পিনার রাকিবুল হাসান ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া তালিকায় রয়েছেন রিপন মণ্ডল, রুবেল, ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

তবে ঘোষিত ১৯ সদস্যের তালিকা চূড়ান্ত স্কোয়াড নয়। প্রতিযোগিতা শুরুর আগে এখান থেকে মূল দল বেছে নেওয়া হবে। প্রাথমিক তালিকায় অধিনায়ক কিংবা সহ-অধিনায়কের নামও উল্লেখ করেনি বিসিবি। ফলে আসন্ন প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব কে দেবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।

এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৫০ ওভারের সংস্করণে। গত বছর কাতারে অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। সেই আসরে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

সেবার ফাইনালে দুই দলই নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান করে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। আগের আসরের সেই হতাশা কাটিয়ে এবার নতুন করে শিরোপার লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে গ্রুপ পর্বেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। দোহার ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...