বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠনবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণাবৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতইবিতে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কামাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড‘নীল সুনামিতে’ ডেমোক্র্যাটদের জয় বড় ধাক্কা হিসেবে দেখছে ইসরায়েলি মিডিয়াএআই ক্যামেরায় মিলছে হাতির আগাম তথ্য, কমছে সংঘাতের ঝুঁকিসাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপিআশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যুকেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন

‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’

দেড় বছরে বাংলাদেশের হয়ে ১৩ ম্যাচ খেলে ৪ গোল করেছেন হামজা। অ্যাসিস্ট করেছেন এক গোলে। পুরো মাঠজুড়ে তাঁর বিচরণ। এমনকি সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের অনেকের আক্ষেপ, ‘ইশ! হামজা যদি গোলরক্ষক হতেন!’ বিশেষ করে শেষ মুহূর্তে বাংলাদেশ যেভাবে একের পর এক গোল হজম করে হেরে যায়, সেখানে অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলের রক্ষাকর্তা মনে করেন রজনীকান্ত।

হামজার মতো ফাহামিদুল ইসলাম, শমিত সোম, মাহি খানের মতো প্রবাসীরা এসেছেন বাংলাদেশ ফুটবলে। রজনীর মতে তারকা প্রবাসীরা আসার পরও যদি বাংলাদেশ এবার সাফ চ্যাম্পিয়ন না হয়, তাহলে এটা ব্যর্থতার শামিল। বাফুফেতে আজ ২০০৩ সাফজয়ী অধিনায়ক বলেন,

‘অবশ্যই বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখি। বিশেষ করে হামজা সে অত্যন্ত ভালো মানের খেলোয়াড়। আমার মতে সে অনেকটাই স্কিলফুল খেলোয়াড়। অ্যাটাকিংই করতে পারে। রানিং ভালো। আশা করি দলের জন্য অনেক উপকারে আসবে। এখনো যদি এই প্রবাসী খেলোয়াড় এনে যদি ভালো ভালো খেলোয়াড় এনে যদি ফল না আনতে পারি, তাহলে সেটা হবে দুঃখজনক।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...