আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যু

স্বামীর দেওয়া আগুনে পুড়ে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন ইখতারা সরকার (৩০)। শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর। আজ বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ৩১ অক্টোবর ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার সরকারবাড়িতে এ ঘটনা ঘটে। ইখতারা ওই এলাকার ঈদন সরকারের মেয়ে। স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।
সারাদেশ থেকে আরও পড়ুন

