সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরাএলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ, বুধবার থেকে গ্যাস সরবরাহ কমবে চট্টগ্রামেবিসিবির ইনস্টাগ্রামে হ্যাকিংয়ের চেষ্টা, লিংকে ক্লিক না করার সতর্কতাবরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাপুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনেররায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহীপুরোনো বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরাআগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণনাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তারহাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
বিজ্ঞাপন

ডিসি ফিটলিস্টের খসড়ায় ‘রাতের ভোটের’ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
ডিসি ফিটলিস্টের খসড়ায় ‘রাতের ভোটের’ কর্মকর্তারা

সাধারণত উপজেলা পর্যায়ে ভোট পরিচালনায় রিটার্নিং কর্মকর্তাকে সহায়তা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ৩০তম ব্যাচের যেসব কর্মকর্তা ২০১৮ সালের নির্বাচনের সময় ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) বা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে পদোন্নতি পান, তাদের অনেকের নামই বর্তমান তালিকায় রয়েছে।

এশিয়া পোস্টের হাতে আসা নথি অনুযায়ী, ডিসি ফিটলিস্টে থাকা উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নিকারুজ্জামান, বারিউল করিম খান, কাজী হাফিজুল আমিন, নাজমুল আলম, হাবিবুল হাসান, আল ইমরান রুহুল ইসলাম, পঙ্কজ বড়ুয়া, বিকাশ বিশ্বাস, স্নেহাশীষ দাস, আলমগীর কবির, শিমুল কুমার সাহা, আবু রায়হান দুলন, কাজী আরিফুর রহমান, সজীব দেবনাথ, জেবুন নাহার শাম্মী ও সেঁজুতি ধর। এ ছাড়া মো. শিমুল আকতার, মো. মাসুম রেজা, মো. নজরুল ইসলাম, চিত্রা শিকারী এবং আরিফা সিদ্দিকার নাম রয়েছে তালিকায়। ২০১৮ সালের নির্বাচনে তাদের কয়েকজনের দায়িত্বের বিবরণ তুলে ধরা হলো।

বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত নিকারুজ্জামান ২০১৮ সালের নির্বাচনের সময় উখিয়ার ইউএনও ছিলেন। তার বাবা ওয়াহিদুজ্জামান চৌধুরী চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা ছিলেন। ছোট ভাই তানভীর চৌধুরী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।

পরিকল্পনা বিভাগের বর্তমান উপপ্রধান জয়ন্তী রুপা রায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোটের সময় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার ছিলেন। বেপজার নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইউএনও ছিলেন। ইউএনও হিসেবে ২০১৮ সালের ভোটে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বিভীষণ কান্তি দাশের নাম রয়েছে ডিসি ফিটলিস্টে। ২০১৮ সালের ১৮ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৩ আগস্ট পর্যন্ত তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ইউএনও ছিলেন।

শিমুল কুমার সাহা ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় খুলনার কয়রা উপজেলার ইউএনও ছিলেন। ওই নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ বিভাগের বর্তমান উপসচিব দেবাংশু কুমার সিংহ। তিনি ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ২০১৮ সালের নির্বাচনের সময় ইউএনও ছিলেন বৈশাখী বড়ুয়া। তিনি সেখানে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। পাবনার সুজানগর উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব সুজিৎ দেবনাথ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার ছিলেন বর্তমান উপসচিব পঙ্কজ বড়ুয়া। তখন তিনি সেখানকার ইউএনও ছিলেন। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ছিলেন চিত্রা শিকারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেটের বিয়ানীবাজারের ইউএনও ছিলেন। একই মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত ২০১৮ সালের ১৪ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জুলাই পর্যন্ত কুমিল্লার লালমাইয়ের ইউএনও ছিলেন।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) লিংকন বিশ্বাস ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন। এখন তিনি উপসচিব হিসেবে কর্মরত।

সামগ্রিক বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, ‘ওই কর্মকর্তারাই আসলে বলতে পারবেন, অতীতে তারা কী করেছেন।’

পরিকল্পনা বিভাগের বর্তমান উপপ্রধান প্রিয়াংকা দত্ত বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নোয়াখালীর সোনাইমুড়ীতে সহকারী কমিশনার (ভূমি) ছিলেন। ভোটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন তিনি।

অর্থ বিভাগের বর্তমান উপসচিব প্রণতি বিশ্বাসের নামও রয়েছে ফিটলিস্টে। ২০১৭ থেকে ২০১৮ সময়কালে তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থেকে যেসব কর্মকর্তা সরকারের বিতর্কিত কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন তাদের জেলা প্রশাসক পদের যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা নীতিবিরুদ্ধ কাজ। যে কোনো সরকারের দেশ ও জাতিবিরোধী স্বৈরাচারী কাজে যারা সহযোগিতা করেছেন, সেই বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতির তালিকায় রাখা যাবে না। স্বেচ্ছায় ও সজ্ঞানে সরকারকে খুশি করার জন্য হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে, বিতর্কিত কাজে নিজেদের জড়ানোর কারণে তারা ডিসি পদের জন্য অযোগ্য হয়ে পড়েছেন।’

মন্ত্রিপরিষদ বিভাগে যোগ দেওয়ার আগে সাবেক জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর একান্ত সচিব (পিএস) ছিলেন বারিউল করিম খান। সংশ্লিষ্টদের মতে, ওই পদে থাকার কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার একধরনের প্রভাব বা সুযোগ ছিল।

বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব কাজী হাফিজুল আমিন আগে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও কালিয়াকৈরের ইউএনও ছিলেন। জুলাই অভ্যুত্থানের কিছুদিন আগে তাকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হয়। এর আগে ২০২৪ সালের নির্বাচনের সময় তিনি মানিকগঞ্জে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

তালিকায় জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের দমনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে থাকা কর্মকর্তাও আছেন। তাদের একজন জাতীয় নদী রক্ষা কমিশনের আবদুল্লাহ আল জাকি।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...