পুরোনো বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। এরই অংশ হিসেবে সোমবার (২ নভেম্বর) মেলার প্রধান অস্থায়ী ফটক ও স্থাপনা ভাঙচুর করেন তারা। এর মধ্য দিয়ে নিজেদের কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা।
দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মেলার প্রধান অস্থায়ী ফটক ও স্টল ভাঙচুর শেষে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে যান।
এর আগে দুপুর ১২টার দিকে মাঠটি পুনরুদ্ধারের দাবিতে মিছিল নিয়ে সেখানে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দুটি ট্র্যাক্টর ব্যবহার করে স্থাপনাগুলো ভাঙা হয়। এক পর্যায়ে মেলার প্রধান অস্থায়ী ফটকটিও ভেঙে ফেলেন তারা।
রাজনীতি থেকে আরও পড়ুন

