মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মানিকগঞ্জে নিউ মঙ্গল বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানাসব সম্পত্তি লিখে দেওয়ার পর বৃদ্ধ বাবার ঠাঁই হলো গাছতলায়পানির সংকট মেটাতে ড. ইউনূসের মডেলে ম্যাট ডেমনের সাফল্যবাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানাবড়দিনে ২ কোটি টাকা অনুদান দাবি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটিসুপ্রিম কোর্টের পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বিচারপতি নিয়োগ চেয়ে ২৬ আইনজীবীর রিটচার নেতা স্মরণে অনুষ্ঠান করতে দেয়নি পুলিশবড়দিন উপলক্ষে দুই কোটি টাকার অনুদান চাওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটিইসরায়েলকে আর টাকা দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার
বিজ্ঞাপন

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, লাখ টাকা জরিমানা

রাজধানীর দারুস সালাম এলাকায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার দায়ে ‘মধু আইসক্রিম’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে প্রস্তুত করা আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির প্রসিকিউটিং কর্মকর্তা আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) এবং পরীক্ষক (মেট্রোলজি) কৌশিক দাস দূর্জয় অংশ নেন।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির আইসক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কোনো সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার বিষয়টি নিশ্চিত হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া প্রস্তুতকৃত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...