সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাসানী রোড ও রহমতগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রয়মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
সারাদেশ থেকে আরও পড়ুন

