মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানাবড়দিনে ২ কোটি টাকা অনুদান দাবি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটিসুপ্রিম কোর্টের পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বিচারপতি নিয়োগ চেয়ে ২৬ আইনজীবীর রিটচার নেতা স্মরণে অনুষ্ঠান করতে দেয়নি পুলিশবড়দিন উপলক্ষে দুই কোটি টাকার অনুদান চাওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটিইসরায়েলকে আর টাকা দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলারমাকে হত্যার দু’মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলেমিরপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া বন্ধ হলেও কাটেনি আতঙ্কস্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে: ড. কামাল
বিজ্ঞাপন

স্কুলের টিফিনের বিরতির সময়ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
স্কুলের টিফিনের বিরতির সময়ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন। সরকারি চাকরির পাশাপাশি সকালে, বিকালে বিভিন্ন ব্যাচে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনি। এমনকি স্কুলের টিফিনের বিরতির সময়ও স্কুলের পাশের একটি ভাড়া বাসায় নিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ১টা ৫৭ মিনিটে ধারণ করা একটি ভিডিওকে কেন্দ্র করে এ অভিযোগ সামনে এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নির্ধারিত টিফিন বিরতির সময় দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। বিরতি শেষ হওয়ার পর দুপুর ২টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে কোনো শিক্ষককে পাওয়া যায়নি। অথচ এ সময় বিদ্যালয়ের পাশে একটি ভাড়া বাসায় প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে পড়াচ্ছিলেন দেলোয়ার হোসেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...