মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানাবড়দিনে ২ কোটি টাকা অনুদান দাবি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটিসুপ্রিম কোর্টের পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বিচারপতি নিয়োগ চেয়ে ২৬ আইনজীবীর রিটচার নেতা স্মরণে অনুষ্ঠান করতে দেয়নি পুলিশবড়দিন উপলক্ষে দুই কোটি টাকার অনুদান চাওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটিইসরায়েলকে আর টাকা দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলারমাকে হত্যার দু’মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলেমিরপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া বন্ধ হলেও কাটেনি আতঙ্কস্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে: ড. কামাল
বিজ্ঞাপন

রিমান্ড শুনানির সময় আদালতে সাংবাদিকরা কেন, প্রশ্ন বিচারকের

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
রিমান্ড শুনানির সময় আদালতে সাংবাদিকরা কেন, প্রশ্ন বিচারকের

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানিতে ‘সাংবাদিকরা কেন?’, এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক। এ সময় তিনি সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে শুনানির আগ মুহূর্তে সাংবাদিকদের সেখানে থাকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

শুনানির শুরুতে এজলাসে সাংবাদিকদের দেখে ক্ষুব্ধ হন বিচারক। এসময় সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমের সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢুকতে পারেন। শুনানির পর পিপি এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান। আপনারা এখানে থাকতে পারবেন না।

এ সময় বিচারক পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘সব ক্লিয়ার করেন, কেউ থাকবে না ভিতরে।’ পরে সাংবাদিকরা এজলাসের পেছনে একপাশে গিয়ে দাঁড়ালে শুনানি শুরু হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শুনে দীপের তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

সাংবাদিকদের আদালত থেকে বের করে দেওয়ার বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও সাবেক জেলা জজ শাহজাহান সাজু বলেন, এটা যেহেতু ক্যামেরা ট্রায়াল নয়, ওপেন ট্রায়াল। সেহেতু শুধু জার্নালিস্টরা নয়, পাবলিকরাও থাকতে পারবে। আর সাংবাদিকরা জাতির দর্পণ ও ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে। ওপেন ট্রায়ালে তারা থাকলে শুনানিতে কি হল, তা জাতিকে জানাতে পারেন। সুতরাং সাংবাদিকদের এজলাস থেকে বের হয়ে যাওয়ার কথা বলা ঠিক হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...