সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণাজুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহারমিরপুরে বাংলাদেশকে স্পিনে হারানোর রহস্য জানালেন স্যামিহ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তাপঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণসংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশআগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিতমুরগির দোকানকে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ নেওয়ার অভিযোগবীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল
বিজ্ঞাপন

বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে টার্মিনালে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার এই ছয়টি রুটে প্রতিদিন প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে যাত্রীদের মোটরসাইকেল ও রিকশাসহ অন্যান্য বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, আগাম কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। এভাবে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

সোহরাব হোসেন হাওলাদার নামের এক যাত্রী জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে বিকল্প পথে বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। আরেক যাত্রী আমেনা খাতুন বলেন, গন্তব্যে পৌঁছানোর জন্য বাড়ি থেকে বের হয়ে টার্মিনালে এসে বাস বন্ধ দেখতে পান। চরম ভোগান্তির পাশাপাশি এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে তাকে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...