সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণাজুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহারমিরপুরে বাংলাদেশকে স্পিনে হারানোর রহস্য জানালেন স্যামিহ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তাপঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণসংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশআগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিতমুরগির দোকানকে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ নেওয়ার অভিযোগবীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল
বিজ্ঞাপন

রায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহী

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
রায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহী

রাজধানীর কদমতলীর রায়েরবাগে দ্রুতগতির দুই গাড়ির প্রতিযোগিতার মধ্যে পড়ে মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

আমিরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান ফকির জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আমিরুল। এ সময় দ্রুতগতিতে চলা দুটি অজ্ঞাত গাড়ি পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমরান ফকির বলেন, আমিরুলের পকেটে থাকা ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে শ্যামপুরের ফরিদাবাদের ৪৪২/২ নম্বর বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকের বরাত দিয়ে আমিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...