মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ হিসেবে পরিচিত এই জায়গায় সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে সেখানে গবেষণা কার্যক্রম ও সবুজায়নের সুযোগ নিশ্চিত করতে হবে।
এর আগে মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবিতে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। মেলা বন্ধ না হওয়ায় একপর্যায়ে মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান তাঁরা। পরে মন্ত্রণালয় থেকে মেলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও মাঠ থেকে অবশিষ্ট স্থাপনা সরানো হয়নি। এর প্রতিবাদে আজ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে মাঠে চাষ করেন শিক্ষার্থীরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

