রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

প্রার্থনায় মুখরিত গারো পাহাড়, মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
প্রার্থনায় মুখরিত গারো পাহাড়, মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী
তীর্থোৎসবে মা মারিয়ার মূর্তি সামনে রেখে মোমবাতি প্রজ্বালন করে বের করা হয় আলোক শোভাযাত্রা। গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ীর বারোমারী সাধু লিওর ধর্মপল্লি থেকে। ছবি: আজকের পত্রিকা
তীর্থোৎসবে মা মারিয়ার মূর্তি সামনে রেখে মোমবাতি প্রজ্বালন করে বের করা হয় আলোক শোভাযাত্রা। গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ীর বারোমারী সাধু লিওর ধর্মপল্লি থেকে। ছবি: আজকের পত্রিকা

দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব আজ শুক্রবার শেষ হচ্ছে। ভারত সীমান্তঘেঁষা বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে এবার অনুষ্ঠিত হচ্ছে তীর্থোৎসবের ২৯তম আয়োজন। প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রিষ্টভক্তদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও অংশ নেন। এবারের তীর্থোৎসবের প্রতিপাদ্য ‘মানবতার জননী: ফাতেমা রানী মা মারিয়া’।

গতকাল বিকেল ৪টায় পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে তীর্থোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত ৮টার দিকে বের করা হয় আলোক শোভাযাত্রা। রাত ১১টার দিকে মা মারিয়ার মূর্তি সামনে রেখে বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হয় আরাধ্য সাক্রামেন্টের আরাধনা। এরপর মধ্যরাতে নিরাময় অনুষ্ঠান ও নিশি জাগরণের মধ্য দিয়ে প্রথম দিনের ধর্মীয় কার্যক্রম শেষ হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...