গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাসেরহাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাকিবুল। শিবচরের সন্ন্যাসীরচর এলাকায় পৌঁছালে তিনি সামনের আরেকটি মোটরসাইকেলকে অতিক্রম (ওভারটেক) করার চেষ্টা করেন। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

