সেন্ট মার্টিনে জাহাজ চলবে কবে, জানা গেল যা

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতার কারণে ২০২৩ সালের ডিসেম্বর থেকে টেকনাফের দমদমিয়া জেটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। চলতি বছরও এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
৪ নভেম্বর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ জাহাজ কর্তৃপক্ষের আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে চলাচলের অনুমোদন দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, আগামী ৪ নভেম্বর চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে বৈঠকে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পর্যটনসংক্রান্ত শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন। ১ নভেম্বর থেকে পর্যটকদের দ্বীপ ভ্রমণের নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট খুলে দেওয়া হবে।

