রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্তমিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিতপোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশপ্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদননাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারেগদি ছাড়, ভোট চোর—রাহুলের নেতৃত্বে দিল্লিতে লাখো মানুষের বিক্ষোভজ্ঞানেশ কুমার ও মোদি-শাহের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ‘ইন্ডিয়া’ জোটেরসোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধারছাত্রীর সঙ্গে অশালীন আচরণের ভিডিও ভাইরাল, চাকরি গেল শিক্ষকেররিহ্যাবের কার্যক্রম চলতে বাধা নেই: হাইকোর্ট
বিজ্ঞাপন

সমুদ্রে ধাওয়া করে ১০ হাজার কেজি সারসহ নয় পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
সমুদ্রে ধাওয়া করে ১০ হাজার কেজি সারসহ নয় পাচারকারী আটক

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মো. করিমের ছেলে মো. ফুরকান (৬০), নুর মোহাম্মদের ছেলে সৈয়দ নূর (৩২), মো. আব্দুল মাজমের ছেলে তৌফিক ইসলাম (৩৪), আনিসুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩৫), কর্ণফুলী থানার খায়ের আহমেদের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), মোহাম্মদ আলীর ছেলে মো. রফিক আহমেদ (৬০), কক্সবাজারের চকরিয়ার মৃত মো. হোসাইনের ছেলে শাহজাহান (৪৪), লক্ষ্মীপুরের কমলনগরের মো. হামিদের ছেলে আলাউদ্দিন (৪৪) এবং মো. হোসেনের ছেলে মো. আব্বাস (৪৭)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে ‘অপারেশন সার সুরক্ষা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন, বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার এবং পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।

সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...