এইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত

তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মাহিকে অভিনন্দন জানান। পাশাপাশি ছাত্রদলের জেলা সভাপতির ছেলে এইচএসসি পাস করায় তাঁর পারিবারিক জীবন এবং বিবাহিত হয়েও ছাত্রসংগঠনের নেতৃত্বে থাকা নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে শাহজাহান খান বলেন, ‘আমার ছেলে পাস করেছে, তাই আমি আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট করেছি। এখন এত খোঁজখবর নিচ্ছেন, অথচ ১৭ বছর যখন পুলিশের অত্যাচারে ঘুমাতে পারিনি, তখন তো খোঁজ নেননি। এখন খোঁজ নিয়ে লেখালেখি করছেন। আমি কি আমার সন্তানকে নিয়ে মনের আনন্দ প্রকাশ করতে পারব না?’
উল্লেখ্য, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।
সারাদেশ থেকে আরও পড়ুন

