সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতকএকই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াত এমপি, বিকেলে বিএনপি নেতাবাণিজ্য মেলার অবশিষ্টাংশ গুড়িয়ে দিয়ে মাঠ চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরাকালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ি-ফ্ল্যাটের মালিকদের সতর্ক করল প্রশাসনঅপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ-হংকং চুক্তি অনুমোদন‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচমানিক পশারীর দাফনে বাধা, জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদপদ্মা সেতু চালুর পর টানা পাঁচ বছর লোকসানে বিআইডব্লিউটিসিফিনল্যান্ডে এনসিপির অভিযোগের পর শেখ হাসিনার সেমিনার বানচাল
বিজ্ঞাপন

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার চার ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিলচলন, মূলগ্রাম, ডিবিগ্রাম ও মথুরাপুর ইউনিয়নে ডিলার নিয়োগে ব্যপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের সমর্থক ও সক্রিয় ব্যক্তিবর্গকে সুযোগ করে দেওয়া হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি এসব ডিলাররা কৃষকদের হয়রানি ও অতিরিক্ত দামে সার বিক্রি করছেন বলেও অভিযোগ তোলেন তারা।

বক্তারা বলেন, বিলচলন ইউনিয়নে যুবলীগ নেতা সামাদ আলী, মূলগ্রাম ইউনিয়নে রহমত আলী, ডিবিগ্রাম ইউনিয়নে আকমল হোসেন এবং মথুরাপুর ইউনিয়নে আরিফুল ইসলাম ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। এসব ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং তারা বিএনপির কিছু ব্যক্তিবর্গকে প্রভাবিত করে অনিয়মের মাধ্যমে ডিলারশিপ হাসিল করেছেন।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত চার ডিলারের নিয়োগ বাতিল করে নিয়মানুযায়ী উপযুক্ত ব্যক্তিদের সার ডিলার হিসেবে পুনরায় নিয়োগের দাবি জানান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...