সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতকএকই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াত এমপি, বিকেলে বিএনপি নেতাবাণিজ্য মেলার অবশিষ্টাংশ গুড়িয়ে দিয়ে মাঠ চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরাকালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ি-ফ্ল্যাটের মালিকদের সতর্ক করল প্রশাসনঅপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ-হংকং চুক্তি অনুমোদন‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচমানিক পশারীর দাফনে বাধা, জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদপদ্মা সেতু চালুর পর টানা পাঁচ বছর লোকসানে বিআইডব্লিউটিসিফিনল্যান্ডে এনসিপির অভিযোগের পর শেখ হাসিনার সেমিনার বানচাল
বিজ্ঞাপন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের তিন মামলা, আসামি ৩৬০০

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের তিন মামলা, আসামি ৩৬০০

এ সময় বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকরা কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

পুলিশ ও বিজিবির পদক্ষেপের পর কোথাও বিক্ষোভ শুরুর আধা ঘণ্টা এবং কোথাও এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...