মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মিরপুর-১০ এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
মিরপুর-১০ এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর-১০ এলাকায় সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি: আজকের পত্রিকা
১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, কেউ নাশকতামূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে পুলিশ কঠোর অবস্থান নেবে।

এ দিকে রাজধানীর মিরপুর-১১ মেট্রো স্টেশনের আশপাশ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ বাঁধে তাঁদের। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন। এ সময় আনুমানিক ৫০০ থেকে ৬০০ শ্রমিক সড়ক অবরোধ করে রাখেন।

১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি: আজকের পত্রিকা
১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি: আজকের পত্রিকা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান করছেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও সদস্যদের মারধর করতেও দেখা গেছে।

এ অবস্থায় আন্দোলনকারীদের সড়কে অবস্থান থেকে বিরত রাখতে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতে মাইকিং ও টহল দিচ্ছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...