মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমের নিয়োগ বাতিল করে অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভিসির দায়িত্ব দেয় সরকার। এর প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকেই কমপ্লিট শাট ডাউনে যায় শিক্ষার্থীরা। আন্দোলন শুরু হয় ক্যাম্পাসে। এতে যোগ দেন চুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও। দীর্ঘ অচলাবস্থা চলতে থাকে। শেষে গত ২৮ অক্টোবর থেকে ক্লাসে ফেরে শিক্ষার্থীরা।

ক্লাসে উপস্থিত হওয়া প্রসঙ্গে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল জানান, ‘দাবি একটাই—ড. সায়েম স্যারকে পুনর্বহাল। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। এই দাবি আদায়ে আমরা সবপক্ষ এক কাতারে আছি।’

এই বিষয়ে চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক সামিউন বাসির বলেন, ‘আমরা সাবেক উপাচার্যের পুনর্বহালের দাবিতে অটল আছি। আশা করি, সরকার দ্রুত সমাধান দেবে। তবে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি।’

চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাসে যোগ দিয়েছেন। আমরাও আমাদের কার্যক্রমে যোগ দিয়েছি। কিন্তু আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত চুয়েটে অচলাবস্থা কাটবে না।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...