মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেরপুরে পাগলা কুকুরের আক্রমণ, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিকডিসেম্বরে আপাকে দেশে আনতে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসকসিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ডএক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু৭ নভেম্বর নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা শিক্ষা অধিদপ্তরের‘রামায়ণ’-এর গানে সুফি প্রভাবের বিতর্ক, জবাব দিলেন এ আর রহমানযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কখন, কোথায় ও কীভাবে ভোটমানিক পশারীর দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনইয়াবাসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
বিজ্ঞাপন

মাদক বন্ধে সরকারের সদিচ্ছা নেই: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
মাদক বন্ধে সরকারের সদিচ্ছা নেই: শিবির সভাপতি

দেশে মাদকের বিস্তার বন্ধে সরকারের সদিচ্ছার অভাব ও রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মাদক কারবারের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মাদক কারবারের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও তা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তরুণ প্রজন্মকে মাদকে আসক্ত করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

শিবির সভাপতি আরও অভিযোগ করেন, আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মকে মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...