সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার তৎকালীন উপপরিদর্শক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে আমদানি-নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকচালক রাসেল ও তাঁর সহকারী আনোয়ারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মো. জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

