কচুরিপানা ও ময়লায় ভরাট পিরোজপুরের ভারানি খাল পরিষ্কার

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন খালটির কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মো. মাহমুদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম এবং পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব।
সারাদেশ থেকে আরও পড়ুন

