মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্কুলের টিফিনের বিরতির সময়ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনিঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী অংশে থ্রি-হুইলারের দাপট, বাড়ছে দুর্ঘটনারিমান্ড শুনানির সময় আদালতে সাংবাদিকরা কেন, প্রশ্ন বিচারকেরজয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশহত্যা ও ডাকাতির মামলায় নাম, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কারসিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানাউদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’ডাকতে গিয়ে যাত্রী দেখলেন অটোরিকশাচালক মৃতঘুমানোর আগে পড়ার দোয়া: অর্থ, উচ্চারণ ও ফজিলত
বিজ্ঞাপন

জিম্মি ৫ জেলে উদ্ধার, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মিলল যেসব অস্ত্র

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
জিম্মি ৫ জেলে উদ্ধার, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মিলল যেসব অস্ত্র

সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পৃথক দুটি অভিযানে ডাকাত সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা পাঁচ জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া পাঁচ জেলে হলেন—জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের বনদস্যুদের নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সুন্দরবনের পৃথক দুটি এলাকায় অভিযান চালানো হয়।

জিম্মি থেকে উদ্ধার পাঁচ জেলে। ছবি : কোস্ট গার্ডের সৌজন্যে
জিম্মি থেকে উদ্ধার পাঁচ জেলে। ছবি : কোস্ট গার্ডের সৌজন্যে

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা থানার আওতাধীন সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় ডাকাত সাত্তার বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা ও স্টেশন দোবেকী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা জিম্মি জেলেদের ফেলে সুন্দরবনের গভীর অরণ্যে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...