মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বি. এন. খান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ হিন্দু পরিবারেরসৌরবিদ্যুৎ উৎপাদনে দেশসেরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়আইসিসির বিশেষ দায়িত্বে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেলনাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা এশিয়ার এক দেশেরব্যানার-তোরণ নয়, প্রধানমন্ত্রীকে বরণে রং-তুলিতে বদলে যাচ্ছে খুলনাপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর হস্তক্ষেপে নতুন ভবন পেল পাহাড়ি স্কুলভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলারভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালীএবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলেশ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩
বিজ্ঞাপন

আমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
আমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি: নাহিদ ইসলাম

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পাবনায় একদলীয় শাসন চলছে। সারের ডিলার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটি দল এককভাবে প্রভাব বিস্তার করছে। অযোগ্য দলীয় ব্যক্তিদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডও পাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। আমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি। এই সরকারকে আমরা পাঁচবছর থাকতে দেব না।

‎

‎মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পাবনায় এনসিপির সাংগঠনিক অঞ্চল সভা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎

‎এসময় নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় নির্বাচনে শক্তিশালীভাবে অংশ নিতে চাই। জাতীয় নির্বাচনে যেভাবে ভোট কারচুপি হয়েছে, স্থানীয় নির্বাচনে তা হতে দেব না। প্রতিটি ইউনিয়নে এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে। স্থানীয় নির্বাচনের মাধ্যমে প্রমাণ করব, জনগণ কাদের পক্ষে রয়েছে।

‎

‎পাবনার উন্নয়ন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পাবনায় ভালো অবকাঠামো নেই। এমনকি প্রধান সড়কগুলোও ভাঙাচোরা। অথচ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ চলছে। প্রশাসনে সংস্কার করতে হবে। পুলিশকেও দলীয়করণ করা হচ্ছে।

‎

‎বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপির চরিত্র জনগণ আগেই দেখেছে। আওয়ামী লীগের ১৬ বছরের দুর্নীতি ও লুটপাটের বিকল্প বিএনপি হতে পারেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ডাকে ১৬ বছরেও মানুষ সাড়া দেয়নি। এখন বিএনপি ক্ষমতায় এসে একই ধরনের আচরণ করছে।

‎

‎তিনি আরও বলেন, কথা বলার অধিকার নেই। ফেসবুকে লেখালেখি করলে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হচ্ছে। হ্যাঁ-ভোটের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে, জুলাই সনদের সঙ্গেও প্রতারণা করছে। এই সরকার জাতীয় প্রতারণার সরকার।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...