ডিসেম্বরে আপাকে দেশে আনতে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ‘ডিসেম্বর মাসে আওয়াজ দিয়ে আপাকে দেশে আনবে—এই অরাজকতা করতে কোনোভাবে আমরা দেব না। এটা হলো স্পষ্ট বক্তব্য।’
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে ওই এলাকায় ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবি নিয়ে রাস্তায় সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
সারাদেশ থেকে আরও পড়ুন

