মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদাশেরপুরে পাগলা কুকুরের আক্রমণ, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিকডিসেম্বরে আপাকে দেশে আনতে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসকসিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ডএক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু৭ নভেম্বর নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা শিক্ষা অধিদপ্তরের‘রামায়ণ’-এর গানে সুফি প্রভাবের বিতর্ক, জবাব দিলেন এ আর রহমানযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কখন, কোথায় ও কীভাবে ভোটমানিক পশারীর দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বিজ্ঞাপন

ব্যালন ডি’অরের ভোট নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ইয়ামালের বাবার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
ব্যালন ডি’অরের ভোট নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ইয়ামালের বাবার

এমবাপ্পের পক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে রিয়ালের সাদা জার্সির প্রভাব রয়েছে বলেও ইঙ্গিত দেন নাসরাউই। তাঁর মতে, স্পেনে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে ক্লাব পরিচয় বেশি গুরুত্ব পাচ্ছে।

নাসরাউই বলেন, ‘এমন ঘটনা শুধু স্পেনেই ঘটে। বিশ্বের সেরা খেলোয়াড় যদি রিয়াল মাদ্রিদে খেলেন, তাহলে জাতীয় দলকে ভোট দিন! আমি বলছি না, এটা কোনো দলের পুরস্কার। এটি একজন খেলোয়াড়ের পুরস্কার। আমরা একুশ শতকে বাস করছি, ভাই!’

নাসরাউইয়ের এমন মন্তব্য ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ব্যালন ডি’অরের ভোটে একজন খেলোয়াড়ের ক্লাব পরিচয় কতটা প্রভাব ফেলে, সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়, নাকি ক্লাবের জনপ্রিয়তা ভোটের হিসাব বদলে দেয়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জাতীয় পরিচয়ের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন ইয়ামালের বাবা। ভোটের ক্ষেত্রে আর্জেন্টিনা সমর্থন করেছে লিওনেল মেসিকে, ফ্রান্স ভোট দিয়েছে এমবাপ্পেকে, ইংল্যান্ড বেছে নিয়েছে হ্যারি কেইনকে। অন্যদিকে, জর্জিয়া ভোট দিয়েছে নিজেদের তারকা খভিচা কাভারাস্খেলিয়াকে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...