মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নাসীরুদ্দীনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানজমিতে ময়লা ফেলায় ছোট ভাইকে হত্যা, এক মাস পর গ্রেপ্তার বড় ভাইএমপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতারতরুণদের টুর্নামেন্টে ‘বুড়ো’ সাব্বির, দলে আছেন আরও যাঁরাদফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতপ্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিওনির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমানসাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবিটাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ
বিজ্ঞাপন

ঘাড় থেকে মাথা সরিয়ে দেব—বিএনপি নেতাকে স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
ঘাড় থেকে মাথা সরিয়ে দেব—বিএনপি নেতাকে স্বেচ্ছাসেবক দল নেতা

বিক্ষোভ শেষে গণমাধ্যমের সামনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমান মাদবরকে বলতে শোনা যায়, ‘আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র হলে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করলে সে যে-ই হোক, যত বড় শক্তিশালী হোক, তার ঘাড় থেকে মাথা সরিয়ে দেব এবং তাকে এই শরীয়তপুর থেকে অবাঞ্ছিত করব।’ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের উদ্দেশে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বেড়েছে।

তবে আমিনুর রহমান আমান মাদবর এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি এ ধরনের বক্তব্য দিইনি, আপনারা ভালো করে শোনেন।’

এ বিষয়ে মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার বক্তব্য আমি শুনেছি। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময় অনুমোদন পাওয়া প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান জেলা সদরে নির্ধারণ করা হয়েছিল। তবে গত ১৬ অক্টোবর জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে তাঁর নিজ এলাকা পূর্ব ডামুড্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের ঘোষণা দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...