বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বরটাকার বিনিময়ে ককটেল ফাটিয়ে হামলা, বিএনপি নেতাসহ আহত ৩তিন দিনের সফরে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীলাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের, লাঠি হাতে স্থানীয়রাঝালকাঠিতে অবৈধ ইটভাটা ও ৫০টি কয়লার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসনধর্মীয় সম্প্রীতি উন্নয়নে ২ হাজার ৫৬৫ কোটি টাকার প্রকল্প উঠছে একনেকেলালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালাবাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ভারতআজকের নামাজের সময়সূচি: ০৪ নভেম্বর ২০২৬‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, প্লেনের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ
বিজ্ঞাপন

লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের, লাঠি হাতে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ এএম
লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের, লাঠি হাতে স্থানীয়রা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশে লোকজনকে পুশইন করার পাঁয়তারা চালায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সজাগ হয়ে ওঠেন। তারা অন্যদের খবর দিয়ে সীমান্তে জড়ো হন। পরে সীমান্তের কাছাকাছি বিএসএফের টর্চলাইট জ্বালানোর চেষ্টা চালাতে এবং কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। বাংলাদেশিদের চিৎকারের কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের লাইট জ্বালিয়ে দেয়।

সীমান্তের বাসিন্দা নুরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে হঠাৎ লাইট বন্ধ করে দিলে তারা চিৎকার করেন। এরপর বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তে লাঠি হাতে পাহারা দেন তারা।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য জানান, সীমান্ত সুরক্ষায় ধবলসুতী বিওপির বিশেষ টহলদল অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের অবৈধ অপচেষ্টা ও আগ্রাসী মনোভাব রুখে দিতে বিজিবি এবং স্থানীয় জনতা সম্পূর্ণ প্রস্তুত ও কঠোর অবস্থানে রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...