বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গাজীপুরে আহত শ্রমিকের মৃত্যু: প্রতিবাদে সড়কে বিক্ষোভস্ট্রেসের কারণে ঘুম আসছে না? ১১ সহজ উপায়ে শান্ত করুন মনরিয়ালের ১৫ বছরের রেকর্ড ভেঙে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল পিএসজিরিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকআগারগাঁওয়ে সড়ক অবরোধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরএনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসিজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এসআইয়েরনিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যানপ্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য ডেসকোর জরুরি নির্দেশনা
বিজ্ঞাপন

পুলিশ ক্যাম্পে নিজের মাথায় গুলি করে করলেন এসআই

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
পুলিশ ক্যাম্পে নিজের মাথায় গুলি করে করলেন এসআই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে ঐ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। তার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে। তাদের একজন এসআই জাহাঙ্গীর আলম। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, সকালে এসআই জাহাঙ্গীর আলম নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...