বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবেকুষ্টিয়ায় এনসিপি নেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরাপ্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিবনিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষেরচুল দ্রুত লম্বা ও মজবুত করার ১৪ উপায়মুখে এআই ডিভাইস লাগিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়কতৃতীয় টার্মিনাল চালু হলে এক ও দুই নম্বরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে: বিমানমন্ত্রীপরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগবেরোবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধর-ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধইউক্রেনের স্কুলে রাশিয়ার শক্তিশালী বোমা হামলা, নিহত ৪০
বিজ্ঞাপন

ভারত থেকে সার্ভারে প্রবেশ, এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
ভারত থেকে সার্ভারে প্রবেশ, এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে

অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিপেতে বেশ কিছু নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ভারত থেকে প্রতিষ্ঠানটির সার্ভারে প্রবেশের বিষয়টিও রয়েছে। এসব ঝুঁকির কারণে ডিজিপেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে বিচ্ছিন্ন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, যাচাই-বাছাইয়ের সময় ডিজিপের ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত কার্যক্রমে বেশ কিছু নিরাপত্তাগত ত্রুটি পাওয়া গেছে। এসব ত্রুটি পর্যালোচনার পর প্রতিষ্ঠানটিকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরিফ হোসেন খান বলেন, সাইবার নিরাপত্তা এবং নাগরিকের তথ্যের গোপনীয়তা রক্ষা বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার। কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হওয়ার অভিযোগ উঠলে সেটিকে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ করতে সময় লাগে বলে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটিকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে ডিজিপে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এনপিএসবির মাধ্যমে লেনদেন বন্ধ হয়ে গেছে। তবে অন্যান্য সেবা চালু রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...