বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংকনির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবেকুষ্টিয়ায় এনসিপি নেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরাপ্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিবনিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষেরচুল দ্রুত লম্বা ও মজবুত করার ১৪ উপায়মুখে এআই ডিভাইস লাগিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়কতৃতীয় টার্মিনাল চালু হলে এক ও দুই নম্বরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে: বিমানমন্ত্রীপরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগবেরোবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধর-ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
বিজ্ঞাপন

সাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবক

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
সাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবক

কক্সবাজারের টেকনাফে গভীর গর্তে পড়ে যাওয়া দুটি হাতির শাবককে সাড়ে চার ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য হ্নীলা বিটের কম্বনিয়াপাড়া সংলগ্ন মনুমিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে। পরে বেলা ১টার দিকে শাবক দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শাবক দুটির বয়স আনুমানিক পাঁচ বছর। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে পাহাড় থেকে নিচে নেমে এসেছিল তারা। একপর্যায়ে পানিতে নামতে গিয়ে গভীর গর্তে পড়ে যায় শাবক দুটি। গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করেও সফল হয়নি তারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের সদস্যরা। পরে তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘ চেষ্টার পর গর্তের এক পাশের মাটি সরিয়ে শাবক দুটির বের হওয়ার পথ তৈরি করা হয়। এভাবে সাড়ে চার ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...