দীর্ঘ অপেক্ষার পর সেন্টমার্টিনের উদ্দেশে ছুটল পর্যটকবাহী জাহাজ

দীর্ঘ অপেক্ষার পর কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে এমভি বার আউলিয়া ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া এআইডাব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়।
এর আগে বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি জানান, পর্যটকের সংখ্যা যা-ই হোক, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে বৃহস্পতিবার সকাল থেকেই জাহাজ চলাচল শুরু হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

