বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রীগাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল আহতহত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনিকাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীরমানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডবিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রীপোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যুফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারেরকুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৯৯
বিজ্ঞাপন

দেশে পা রাখতেই অস্ত্রের মুখে দুই প্রবাসী, ৪৬ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম
দেশে পা রাখতেই অস্ত্রের মুখে দুই প্রবাসী, ৪৬ লাখ টাকার মালামাল লুট

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেটকারচালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।

ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে তিনি ও তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোর ২টা ৩০ মিনিটের দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়।

পরে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতেরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...