গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে দুই ডিলারকে শোকজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, সার আটকের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে আটক ভ্যানচালকদের বক্তব্য ও সংশ্লিষ্ট ডিলারদের ক্যাশ মেমো পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সার কারসাজি রোধে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে।
এদিকে চলনবিলজুড়ে ছিটিয়ে বোনা সরিষা, বিনা হালে রসুন, ভুট্টাসহ বিভিন্ন রবিশস্যের আবাদ শুরু হয়েছে। এ অবস্থায় গুরুদাসপুর উপজেলায় সারসংকট দেখা দিয়েছে। প্রতিদিন সার পেতে ডিলারদের বিক্রয়কেন্দ্রে কৃষকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তারপরও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তাঁরা। এতে চলতি মৌসুমের চাষাবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

