শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর‘জেদ ছিল গোল দিয়ে প্রমাণ করার’বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রীওয়ানস্টপ সার্ভিস দিলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামানপরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তারচুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিককোস্ট গার্ডের ৫ জাহাজের নাম বদল, বাদ জাতীয় চার নেতাছাত্র জমিয়তের ৫৬ দিনের কর্মসূচি ঘোষণাপোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, মাস্কের ‘এক্স’কে দুষলেন জাপানি মন্ত্রীবগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর
বিজ্ঞাপন

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ১৩২ বার পেছাল

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ১৩২ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১৩২ বারের মতো পেছাল। আগামী ৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ দিন ধার্য করেন।

আদালতে আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা দেয়নি। তাই আদালত নতুন তারিখ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।

এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়েন করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। পরে তদন্তভার পায় ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...