স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না’-বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যারা মানুষ খুন করেছে, গণহত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, তারপরও ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি সে দলকে (আওয়ামী লীগ) এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।’
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় মাহফিলে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গুম, খুন করে এদেশ থেকে পালিয়েছে, শাপলা চত্বরে আলেম হত্যা করেছে, মসজিদ রক্তাক্ত করেছে, তারা এদেশে আর রাজনীতি করতে পারবে না। আমাদের মধ্যে দ্বিমত, দ্বিধা-বিভক্তি থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে আমরা একমত, এদেশে ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেওয়া হবে না।’
এসময় মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন আছে।’
জাতীয় থেকে আরও পড়ুন

